ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ সকাল

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. শাহিন (৩৫) পেশায় বাবুর্চি ছিলেন। আহত চালক মো. ফিরোজ (৪৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহত শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের দুলাভাই ইলিয়াস জানিয়েছেন, শাহিন বাবুর্চির কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। শাহিন হবিগঞ্জের লাখাই থানার বাদিখিরা গ্রামের শামসুল হকের ছেলে এবং যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা