ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ উল্টে দুই ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ডিসেম্বর ২০২৫, ২:৩৬ বিকাল

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি পানবোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কমল চৌধুরী (৫৩) ও সমীর চৌধুরী (৫৪)। আহত উজ্জল চৌধুরী (৪৯) বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মো. আব্দুল মোমেন জানান, কমল চৌধুরী পটিয়ার হাইদগাঁও এলাকার রমণী মোহন চৌধুরীর ছেলে এবং সমীর চৌধুরী হাটহাজারীর পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে। তারা পিকআপে পান বোঝাই করে মিরসরাইয়ের মিঠাচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা হন।

তিনি আরও জানান, সীতাকুণ্ডের উত্তরবাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমল ও সমীর গুরুতর আহত হন, উজ্জল সামান্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কমল ও সমীর মারা যান। ঘটনায় পিকআপের চালক গাড়ি রেখে পালিয়ে যান।

ওসি মো. আব্দুল মোমেন জানিয়েছেন, পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২