ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পুকুরে পড়ে প্রাণ গেল সিয়ামের

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে টলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে পুকুরে পড়ে সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আমির হোসেন রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে। টলি ও অটোর মুখোমুখি সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পুকুরে পড়ে যায়। এ সময় সিয়াম পানিতে চাপা পড়ে। পরে এক নারী ঘটনাটি দেখে স্থানীয়দের জানান। তারা দ্রুত সিয়ামকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা