ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ বিকাল

Link Copied!

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পার্শ্ববর্তী ঢাকা-ঝিনাইদহ সড়কের মারকাজ মসজিদ এলাকায়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবিউল ইসলামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শাপাহাটি গ্রামে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, পঞ্চগড় থেকে বালুবোঝাই এক ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের কাছে পৌঁছালে মাগুরা থেকে বিচালিবোঝাই অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনায় জড়িত দুটো ট্রাক জব্দ করা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা