ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

৭ কলেজের শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যানজটে ভোগান্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৪, ১২:০৪ বিকাল

Link Copied!

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড়ের সবকটি সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তবে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন।

সায়েন্সল্যাবের সবকটি রাস্তা বন্ধ করে দিয়ে সড়কে বসে পড়েছেন শিক্ষার্থীরা। খণ্ডখণ্ড ভাবে বিক্ষোভ নিয়ে সবকটি রাস্তার সামনে যানবাহন বন্ধ করে দিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে সায়েন্সল্যাবের ওই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সারাদিন ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে, ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো