ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের মার্কিন ভিসায় বড় পরিবর্তন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৬, ৩:৪৪ বিকাল

Link Copied!

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনে নতুন একটি শর্ত কার্যকর হচ্ছে। এ সময় থেকে যেসব বাংলাদেশি নাগরিক বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাঁরা বি১/বি২ ভিসার অনুমোদন পাবেন, তাঁদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য নতুন এই শর্ত কার্যকর হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। সাক্ষাৎকারের আগেই বন্ড পরিশোধ করলেও তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে বন্ড পরিশোধের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে দূতাবাস।

মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করা হলে নির্ধারিত সময় শেষে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এই নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আর্থিক প্রস্তুতির বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত