ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. প্রবাসীর কথা

সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ৪:১৯ বিকাল

Link Copied!

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত এ রুটে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৫৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লাইট চলাচলে বিঘ্নিত এয়ারলাইনসগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, সৌদিয়ার ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং ইন্ডিগোর ৩০টি ফ্লাইট।

এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিশেষ করে সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন