ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বাংলাদেশিরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্ত থাকুন এবং গুজব এড়িয়ে চলুন। স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকুন।

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে, বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:

কূটনৈতিক উইং: ৮০০১০০০১২৪

শ্রম কল্যাণ উইং: ৮০০১০০০১২৫

পাসপোর্ট ও কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬

দূতাবাস জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এই নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত