ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের সভা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২:১৬ বিকাল

Link Copied!

কুয়েত সফররত বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের নেতাদের ব্যবসায়িক সভা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে সালমিয়ায় একটি হোটেলে এই সভা হয়। এসময় কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে সেনা কল্যাণ সংস্থার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. ইকবাল আকতার, ডা. এস এম মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার এম আই আলমসহ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. এমাদুল ইসলাম।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক