ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

সাময়িক বন্ধের পর আজ থেকে চালু ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ সকাল

Link Copied!

দেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ রাখা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এদিকে একই দিন, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, স্থানীয় সময় দুপুর ১২টার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ–মিয়ানমার বিভাগ) বি শ্যাম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেন। প্রায় ১৫ মিনিটব্যাপী এ বৈঠকে মূলত বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলোর নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরা হয়।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দিনের ব্যবধানে উভয় দেশের হাইকমিশনারকে তলবের ঘটনা ঢাকা–দিল্লি সম্পর্কের চলমান টানাপোড়েনকে আবারও সামনে এনেছে। বিশ্লেষকদের মতে, এসব ঘটনাকে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে কিছু চরমপন্থি গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন, যারা ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা প্রকাশ্যে ঘোষণা করেছে। কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশাও জানানো হয়।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার স্পষ্টভাবে ভারতীয় পক্ষকে আশ্বস্ত করেছেন যে, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ভারতীয় মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত