ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সমাবেশ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ সকাল

Link Copied!

রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যাবেদ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নীলফামারী সদরের কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সমাবেশ শেষে বাসযোগে চিলাহাটির উদ্দেশে ফিরছিলেন যাবেদ আলী। পথে কাজিরহাট এলাকায় নামাজের বিরতির সময় তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ইপিজেড কর্মীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই যুবকও গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত যাবেদ আলী নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার নছিয়া আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন।

নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে, তবে পথেই তিনি মারা যান।”

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা