ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লেবানন থে‌কে রা‌তে ফির‌বেন ৪০ জন, বুধবার ৬৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ সকাল

Link Copied!

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বুধবার (৪ ডি‌সেম্বর) ৬৫ বাংলা‌দে‌শি নাগ‌রিক দেশে ফিরবেন। অন্যদিকে আজ (মঙ্গলবার) রাতে ফিরবেন ৪০ জন। লেবান‌নের স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) রা‌তে এ তথ্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, আগামী ৪ ডিসেম্বর ৬৫ জনের ১৩তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশে রওনা হ‌বেন। বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

এর আগে, মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৪০ বাংলা‌দে‌শির দে‌শে ফেরার তথ্য জানায় দূতাবাস।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শি‌দের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ, গত ২১ নভেম্বর দেশ‌টি থেকে ৮২ বাংলাদে‌শি দেশে ফেরে। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরে‌ছে ৬৯৭ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২