ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়া থেকে নৌপথে ইতালি যাওয়ার সময় ২২ অভিবাসীর মৃত্যু, অধিকাংশই বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৬, ১২:০৮ বিকাল

Link Copied!

ইউরোপে যাওয়ার পথে ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, বেশিরভাগ বাংলাদেশ ও সুদানের

লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা এই তথ্য জানিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গ্রিক কোস্টগার্ড জানায়, শুক্রবার (২৭ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে ২৬ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন।

উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, যাত্রাপথে মারা যাওয়া কয়েকজনের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।

কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করে। টানা ছয় দিন খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট মিলিয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই সন্দেহভাজন দক্ষিণ সুদানের পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি (২৮৭ জন)।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত