ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ২:২২ অপরাহ্ণ

Link Copied!

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। সোমবার (১ জুন) ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে লিবিয়ার ত্রিপোলি থেকে এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ, নির্যাতন ও নানা ধরনের মানবিক সংকটের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত ব্যয়, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার, বাংলাদেশ দূতাবাস এবং আইওএম সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক্টর

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

ঈদের ৭ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে শুরু হলো আমদানি-রফতানি

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আগামী ৫ দিনে বাড়বে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

Health Ministry’s Role in Strengthening Tobacco Control Law Highly Commendable

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

তামাক কোম্পানির প্রলোভন বন্ধে কঠোর আইনী পদক্ষেপ জরুরি

টানা সাত দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আসন্ন বাজেটে তামাকপাতা রপ্তানিতে অন্তত ১৫ শতাংশ শুল্ক আরোপ জরুরি

একটা সিগারেটে ৫ পয়সা লাভ হলে কোম্পানির মুনাফা বাড়ে ২৫০ কোটি টাকা

বজ্রপাতে মৃত্যুর ঘনত্বে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ