ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রূপগঞ্জে বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ সকাল

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের শ্রমিকরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে আড়িয়াব এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ শ্রমিক সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উত্তেজিত শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সড়কে অবস্থান নেন।

পুলিশ ও শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, কারখানাটিতে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করেন। তাদের চার মাসের বেতন বকেয়া থাকায় তারা আন্দোলনে নামেন। সেপ্টেম্বর মাসে বেতন পরিশোধের দাবি জানালে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করতে থাকে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শ্রমিকরা মহাসড়ক অবরোধে নামেন।

খবর পেয়ে ভুলতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে। আলোচনার পর মালিকপক্ষ আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাখখির উদ্দিন বলেন, “প্রিমিয়ার স্টিল মিলসের শ্রমিকরা বেতন বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষ দুই দিনের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।”

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People