ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৪, ৪:১৯ বিকাল

Link Copied!

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) কাম্ব্রিয়ার এম৬ মহাসড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি টয়োটা এবং একটি স্কোডা গাড়ি জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

টয়োটায় থাকা এক পুরুষ, এক নারী এবং দুই শিশু ঘটনাস্থলেই মারা যান। স্কোডার চালকও দুর্ঘটনায় প্রাণ হারান।

এসময় টয়োটায় থাকা তৃতীয় একটি শিশু গুরুতর আহত হয়। তাকে নিউক্যাসলের রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়েছে।

কাম্ব্রিয়া পুলিশের এক মুখপাত্র জানান, বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা দুর্ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোর পাশে রয়েছেন।

দুর্ঘটনার পর এম৬-এর ৩৬ থেকে ৩৯ নম্বর জংশন পর্যন্ত উত্তরমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তবে বুধবার ভোরে তা ফের খুলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো