ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় সংলগ্ন সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত এবং দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগৈলঝাড়ার পয়সারহাট থেকে ছেড়ে আসা শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ দু’জন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় চালক মো. কবির হাওলাদার মারা যান।

গুরুতর আহত পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা রেজাউল করিম (৪৫) ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত বরিশালের দিকে চলে যায়। পালিয়ে যাওয়া বাসটির খোঁজে অভিযান শুরু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে