ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়ছে

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ বিকাল

Link Copied!

রাজধানী ঢাকার বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান বাহনে পরিণত হয়েছে মেট্রোরেল। দ্রুত ও আরামদায়ক এই পরিবহন ব্যবস্থার সুবিধা বাড়তে থাকায় খুশি নগরবাসী। সাম্প্রতিক সময়ে ট্রেনের চলাচলের সময়সূচি বৃদ্ধি ও ঘরে বসে কার্ড রিচার্জের সুযোগ যুক্ত হওয়ার পর এবার যাত্রীদের জন্য আসছে আরও একটি সুসংবাদ। মেট্রোরেল যাত্রীদের চলমান ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে সরকারের।

চলতি বছরের ৩১ ডিসেম্বর এই সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি আগামী জুন পর্যন্ত বাড়ানোর বিষয়ে প্রস্তাব এখন মন্ত্রিপরিষদে রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, “এখন আর এনবিআর ভ্যাট অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হয়েছে, এখন বিষয়টি মন্ত্রিপরিষদে আছে।”

২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে ঢাকা মেট্রোরেল। দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের কারণে অল্প সময়েই এটি রাজধানীবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়।

২০২৪–২৫ অর্থবছরের শুরুতে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ করে এনবিআর। তবে এ ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। ফলে যাত্রীরা ভ্যাট ছাড়া ভ্রমণের সুযোগ পেয়ে আসছেন। এই সুবিধা শেষ হয়ে গেলে যাত্রী ব্যয় কিছুটা বাড়ার আশঙ্কা থাকলেও নতুন সিদ্ধান্তে আপাতত সেই চাপ থেকে তারা মুক্ত থাকছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা