ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় ভিসা অপব্যবহার, বাংলাদেশিসহ ৯৪৯৭ প্রবাসী আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৬, ১:৪৪ বিকাল

Link Copied!

মালয়েশিয়ায় সামাজিক ভিজিট পাস ও অন্যান্য অস্থায়ী ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে দেশটির ইমিগ্রেশন বিভাগ ব্যাপক অভিযান চালিয়ে ৯,৪৯৭ জন প্রবাসীকে আটক করেছে। এই অভিযান চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ২,৬১৮টি পৃথক অভিযানের মাধ্যমে পরিচালিত হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে জানান, আটক হওয়া অনেক প্রবাসী সামাজিক ভিজিট পাস ব্যবহার করে অবৈধভাবে কাজ বা অনুমতি ছাড়া ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিলেন।

গ্রেপ্তারকৃত প্রবাসীর দেশভিত্তিক সংখ্যা:

বাংলাদেশ: ৫৩২ জন

থাইল্যান্ড: ২৪৮ জন

ইন্দোনেশিয়া: ১১১ জন

চীন: ৮৬ জন

পাকিস্তান: ৫১ জন

পিএলএস অপব্যবহারের অভিযোগেও ৪৮২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের নাগরিক ৮৩ জন, থাইল্যান্ডের ২৩৫ জন, চীনের ৬২ জন, ইন্দোনেশিয়ার ৬২ জন ও পাকিস্তানের ১৩ জন রয়েছেন।

জাকারিয়া শাবান বলেন, যারা ইমিগ্রেশন আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা, জরিমানা এবং বহিষ্কারসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না।

ইমিগ্রেশন বিভাগ জনসাধারণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। কেউ যদি অবৈধভাবে কাজ বা ব্যবসা পরিচালনার তথ্য জানতে পারে, তা দ্রুত ইমিগ্রেশন বিভাগকে জানানোর অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, জনসাধারণের সহযোগিতায় অবৈধ অভিবাসন ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯