ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসী আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুলাই ২০২৫, ১২:০১ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার জোহর প্রদেশে চালানো একাধিক অভিযানে বাংলাদেশিসহ ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) এসব অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন। বয়সসীমা ১৮ থেকে ৫৫ বছর।

এক বিবৃতিতে রুশদি জানান, “বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি শ্রমিকদের অবস্থান নিয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আটকদের জোহরের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাদের ভিসার বৈধতা, প্রবেশপথ এবং মালয়েশিয়ায় থাকার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করাকে অপরাধ হিসেবে দেখা হয় এবং নিয়মিতভাবে দেশটির অভিবাসন বিভাগ এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা ও অভ্যন্তরীণ শ্রমবাজারের ভারসাম্য রক্ষার স্বার্থেই এমন তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত