ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় অভিযানে ১৩৩ অবৈধ অভিবাসী আটক, অধিকাংশ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ৩:১৩ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের বালাকং ও শাহ আলম শিল্প এলাকায় যৌথ অভিযানে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগ, কাস্টমস, পরিবেশ অধিদফতর ও শ্রম বিভাগসহ বিভিন্ন সংস্থার ১৪৫ জন কর্মকর্তা অংশ নেন। কুয়ালালামপুর ও আশপাশের শিল্পাঞ্চলে অবৈধভাবে কাজ করা শ্রমিক ও আইন অমান্যকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে মোট ১৬২ জনের পরিচয় যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন অপরাধে ১৩৩ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সবচেয়ে বেশি ৬৫ জন বাংলাদেশি। এছাড়া মিয়ানমারের ১৭ জন, পাকিস্তানের ১৮ জন, নেপালের ১৫ জন, ইন্দোনেশিয়ার ১১ জন এবং ভারত, চীন ও ভিয়েতনামের কয়েকজন নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং অননুমোদিত কার্ড ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযানে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ শুল্কবিহীন মদ ও সিগারেটও জব্দ করেছে।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়া গুরুতর অপরাধ এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ আগামী এপ্রিল ২০২৬-এ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে অবৈধদের এই সময়ের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত