ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় অভিযান: ২৮ বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী শ্রমিক আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ৪:০১ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার কুলিমে দুটি কারখানায় যৌথ অভিযানে ২৮ বাংলাদেশিসহ মোট ৬৪ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে কেদাহ ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৩ আগস্ট) জনশক্তি বিভাগ (জেটিকে), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), পরিবেশ বিভাগ (ডিওই) এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

কেদাহ ইমিগ্রেশন পরিচালক রিদজুয়ান মোহাম্মদ জেইন জানান, প্রথম অভিযানটি একটি ব্যাটারি কারখানায় পরিচালিত হয়, যেখানে ২১০ জন বিদেশি কর্মী কাজ করছিলেন। সেখানে ৩৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ, ভারত, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের একজন করে নাগরিক এবং ১৫ জন চীনা নাগরিক রয়েছেন। তাদের অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর ৩৯(বি) ধারা, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) ও ৬(১)(সি) এর অধীনে আটক করা হয়েছে।

একই দিনে একটি প্লাস্টিক প্রক্রিয়াকরণ কারখানায় পরিচালিত দ্বিতীয় অভিযানে আরও ৪২ জন বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে মিয়ানমারের ১২ জন পুরুষ ও ৫ জন নারী, বাংলাদেশের ১২ জন পুরুষ এবং চীনের একজন পুরুষ রয়েছেন।

অভিযানের সময় কয়েকজন শ্রমিক জঙ্গল ও সংলগ্ন কারখানায় পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে ফেলায় তারা ধরা পড়েন।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু