ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালদ্বীপে রমজানের ইফতারে প্রবাসীদের মিলনমেলা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মার্চ ২০২৬, ১১:২৩ সকাল

Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের (মালদ্বীপ শাখা) উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এটি এক মিলনমেলায় পরিণত হয়।

মাহফিলের আয়োজন করা হয় রাজধানী মালের মাফিয়া মাগু মসজিদ সংলগ্ন ৬৬ হোটেলে। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং তাকওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারি আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও মালদ্বীপের ব্যবসায়ী দুলাল হোসেন।

ধর্মীয় আলোচনায় ওয়াজ করেন মাওলানা হান্নান। কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন মাওলানা ইসরাফিল ও মাওলানা ইসমাইল। কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, মনির হোসেন, নাছির, দেলোয়ার, ছাদেক হোসেন, এম আর মামুনসহ বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা। এছাড়া আহলে সুন্নাত মালদ্বীপের উপদেষ্টা কমিটির সদস্য ও সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত