ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  • অন্যান্য

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ । ৪৭ জন

ভারতের নাগরিকত্ব পেতে এখন থেকে বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে নতুন বিধান যুক্ত করেছে ভারত সরকার।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের জানাতে হবে তাদের কাছে নিজ দেশের বৈধ অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে কি না।

যাদের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তারা তাদের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

ভারত সরকার জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১সি তফসিলের পরে নতুন এই অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এই তফসিল বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

এর আগে ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন চালু করে। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।

এর ধারাবাহিকতায় এবার নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধনী এনে পাসপোর্ট সংক্রান্ত শর্ত আরও স্পষ্ট করল ভারতের কেন্দ্রীয় সরকার।

Facebook Comments Box

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download