ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বোয়ালমারীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ২:৪৭ বিকাল

Link Copied!

ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শাহানুর বাবু (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আরিফ (২৭) নামে আরেক জন আহত হন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শাহানুর মোটরসাইকেল চালাচ্ছিলেন।

নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এবার অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি উপজেলার পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে তার এক বন্ধুকে নিয়ে ফরিদপুর যাওয়ার পথে কাদিরদি নামক স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোহী আরিফ ইসলাম আহত হন।

আহত আরিফ বলেন, দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর বাবু মারা যায়। আমি অল্পের জন্য বেঁচে গেছি। সামান্য আহত হয়েছি।

নিহত শাহানুর বাবুর চাচা রিয়াজ মোস্তাফিজ বলেন, গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। আমার ভাতিজা তার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল। পথে কাদিরদি এলাকায় ধাক্কায় একজন নিহত ও আরেক জন আহত হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র