ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অক্টোবর ২০২৫, ৮:৪১ সকাল

Link Copied!

ফরিদপুরের বোয়ালমারীতে কাঠবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যানের (ব্যাটারিচালিত থ্রি-হুইলার) দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) ও একই এলাকার শিলাহাটি গ্রামের বাসিন্দা যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)।

আহতরা হলেন— ব্যাটারিচালিত ভ্যানের চালক বোয়ালমারীর কাদিরদী এলাকার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩০), পাইকহাটি গ্রামের দুলাল চন্দ্র বণিকের ছেলে সঞ্জয় বণিক (৪৫) ও সঞ্জয় বণিকের ছয় বছর বয়সী শ্যালিকা টুকটুকি।

বোয়ালমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই সড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল কাঠবোঝাই এক ট্রাক। এ সময় অপর দিক কাদিরদী বাজার থেকে আসা সাতৈর বাজারগামী যাত্রীবাহী অটোভ্যানটি কানখড়দী বাজারের কাছে পৌঁছালে ট্রাক ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

বোয়ালমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই নারায়ণ ও বিপ্লব সাহার মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র