ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বোমা আতঙ্কে নাকাল ভারতের এভিয়েশন জগৎ, ছয়দিনে ৭০ হুমকি

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ১১:২৯ সকাল

Link Copied!

গত ছয় দিনে সত্তরটি বোমা থাকার হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। যা দেশটির এভিয়েশনের ইতিহাসে নজিরবিহীন। এ অবস্থায় ’বোমা আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে ভারতে ব্যবসা পরিচালনা করা এয়ারলাইন্স কোম্পানিগুলোর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে শনিবার (১৯ অক্টোবর) ভারতের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির এভিয়শন সেফটি সংস্থা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে ’বোমাতঙ্ক’ মোকাবেলায় এয়ারলাইন্স কোম্পানিগুলোকে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে সরকারি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে এই পরামর্শ মানতে গেলে বিপত্তির মুখে পড়তে হতে পারে এয়ারলাইন্সগুলোকে। কারণ এতে উড্ডয়নের আগে বিমানবন্দরগুলোতে যাত্রীদের শরীর ও মালামাল তল্লাশি করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হবে এয়ারলাইন্সগুলোর। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা।

এদিকে এনডিটিভি জানিয়েছে, শুধু শনিবারই ত্রিশটিরও বেশি বোমা থাকার হুমকির সম্মুখীন হয়েছে ভারতে অপারেশন পরিচালনাকারী বিভিন্ন এয়ারলাইন্স। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বোমার হুমকিদাতাদের অবস্থান দেশের বাইরে।

বেশির ভাগ হুমকিদাতারই আইপি বা ইন্টারনেট প্রটোকল অনুযায়ী অবস্থান যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন তারা। পাশাপাশি হুমকিদাতারা নিজেদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে পারে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

এদিকে এই হুমকি মোকাবেলায় খুব শিগগিরই এয়ারলাইন্সগুলোর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিএএস ও ভারতের এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা (ডিজিসিএ)।

এদিকে এই বোমাতঙ্কে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের এভিয়েশন জগতে। বোমার হুমকি দেয়ায় বহু ফ্লাইট বিলম্বের শিকার হয়, এমনকি গন্তব্যও পরিবর্তিত হয় অনেক ফ্লাইটের।

ভারতীয় বিমান সংস্থা ভিসতারা জানিয়েছে, শনিবার তারা তাদের আন্তর্জাতিক রুটের ৫টি ফ্লাইটে বোমা থাকার হুমকি পেয়েছে। অপরদিকে ইন্ডিগো এয়ারলাইন্স পেয়েছে চারটি হুমকি। পাশাপাশি বোমার হুমকি পেয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশ এয়ার, স্পাইসজেট, স্টার এয়ার এবং অ্যালায়েন্স এয়ার।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো