ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বেগমগঞ্জে প্রশিক্ষণ গাড়ি পুকুরে পড়ে তরুণের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:১১ বিকাল

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী- মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাজী নগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেট কার কিনে স্থানীয়দের ড্রাইভিং শেখাতেন। ওই গাড়ির হেলপার রাজিব সকালে গাড়িটি পরিষ্কার করার পর নিজে চালাতে বের হন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র