ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাঞ্ছারামপুরে অটোরিকশার সংঘর্ষে কাঠমিস্ত্রি নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ বিকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খলিল সরকার উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের কেরামত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খলিল সরকার কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় নিমতলী বাজার এলাকায় অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা