ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বাংলাদেশসহ ১৩ দেশের ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ২:৫১ বিকাল

Link Copied!

ভিসা, পারমিট ও কনস্যুলার সেবা নিতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য যৌথভাবে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ।

বুধবার (৮ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়। এতে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য এই দেশগুলো যুক্ত রয়েছে।

বিবৃতিতে আবেদনকারীদের সব ধরনের দাফতরিক নিয়ম অনুসরণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ভিসা, পারমিট বা কনস্যুলার সেবার ক্ষেত্রে কেবলমাত্র সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়—

১. জালিয়াতি থেকে দূরে থাকুন: জাল নথি ব্যবহার না করতে এবং অনির্ভরযোগ্য বা লাইসেন্সবিহীন দালাল ও এজেন্টের মাধ্যমে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আবেদন বিলম্বিত হওয়া, আর্থিক ক্ষতি এবং আইনি জটিলতার ঝুঁকি রয়েছে।

২. মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলুন: দূতাবাস বা মিশনের সঙ্গে কোনো এজেন্টের সংশ্লিষ্টতা নেই। তাই ভিসা প্রক্রিয়ায় প্রভাব খাটানোর দাবি করা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে।

৩. নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন: শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা তথ্য ও দাফতরিক চ্যানেলের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সকলের জন্য নিরাপদ, স্বচ্ছ ও সুষ্ঠু ভিসা প্রক্রিয়া নিশ্চিত করাই তাদের অভিন্ন লক্ষ্য।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত