ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বাংলাদেশ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদল

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অগাস্ট ২০২৪, ৩:৪২ বিকাল

Link Copied!

বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই সফর চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য অংশীদারের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করবে। এই সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার বিষয়গুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর বোঝাপড়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই সফর কোনো তদন্ত নয় বরং এটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘন তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার দিকে মনোনিবেশ করবে। অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফরের আয়োজন করা হয়েছে। একবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক তথ্যানুসন্ধানী দল পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের প্রশংসা করে তাদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সবার জন্য মানবাধিকারের বিষয়টি নিশ্চিতের দিকটি নিয়ে কাজ করে।

এই সফরের সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দলটি গণমাধ্যমকে কোনো ধরনে সাক্ষাৎকার দেবে না বা তাদের সঙ্গে কথাও বলবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি