ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ১০:৫২ সকাল

Link Copied!

বগুড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পলাশ ও আপেল নামে দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পলাশ শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে এবং একই এলাকার বাসিন্দা আপেল। তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

স্থানীরা জানায়, দুই যুবক মোটরসাইকেল করে নাটোরের দিকে যাওয়ার সময় জোড়ায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন আরোহীর মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, পুলিশ লাশ দুইটি উদ্ধার করে মর্গে পাঠায়। মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো