ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে অস্থিরতা, সরকার কিভাবে ব্যবস্থা নিচ্ছে?

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মার্চ ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের সঙ্গে দেখা করতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তারা টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। এর প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই আসা হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। তাদের অনেকেরই জানা নেই কোথায় থাকবেন বা কী করবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য যাত্রীদের আগেভাগে এসএমএস, ইমেইল বা কল সেন্টারের মাধ্যমে জানানো হবে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।

এছাড়া পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়। যেসব যাত্রী এই রুটে ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দরের অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে।

যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য করেছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে