ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জানুয়ারী ২০২৫, ৪:৫০ বিকাল

Link Copied!

প্রবাসীদের সুখবর জানাল সৌদি আরব। সৌদি প্রবাসীরা এখন বিদেশে থেকেও ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। এ ছাড়া তাদের পরিবারের সদস্যদের বসবাসের অনুমতিও নবায়ন করতে পারবেন। সৌদি পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর বলেছে, সৌদি আরবের বাইরে থেকে প্রবাসীরা তাদের একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এ ছাড়া প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন।

নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘আবশার’ এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে গ্রহণ করা যাবে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি আরবে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করেন। দেশটি তাদের শ্রমবাজারকে আরও চাঙ্গা করার জন্য বেশ কিছু সংস্কার শুরু করেছে। এটা তারই অংশ।

সৌদি কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নতুন নিয়মে অনির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকের পক্ষ থেকে ৩০ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকরা যাতে সমান সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নিয়োগদাতাদের বাধ্য করা হয়েছে।

গালফ নিউজ আরও জানিয়েছে, সৌদি আরবে মাতৃত্বকালীন ছুটি ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience