ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের ভিসা-সংক্রান্ত সহায়তায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৬, ৫:৩০ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল ও ভিসা মেয়াদ শেষ হওয়ার সম্ভাব্য সমস্যার মোকাবিলায় সরকার প্রবাসীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে প্রবাসীদের সহায়তা দিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, কোনো প্রবাসী ভিসা-সংক্রান্ত সমস্যায় পড়লে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। তিনি বলেন, “প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।”

শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার বাংলাদেশিদের বিষয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে কাজ করছে। তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতিতে কেউ নিহত হলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসগুলো পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন।

সিলেটে ছিনতাই বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না। ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সিলেটে এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।”

এর আগে হোলি উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহ সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, এবং ভারতের সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে