ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের বাজেটে প্রভাব, কুয়েতে ইকামা-ভিসা ফি বাড়ল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ নভেম্বর ২০২৫, ২:৩২ বিকাল

Link Copied!

কুয়েত সরকার আগামী ২৩ ডিসেম্বর থেকে প্রবাসী ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ইকামা নবায়ন, ভিজিট ভিসা, নির্ভরশীল স্পন্সর ফি ও নির্বাসন সংক্রান্ত বিধানগুলোতে বড় পরিবর্তন আনা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ইকামার সময়কাল পাসপোর্টের মেয়াদ নির্ভরশীল হবে না। সাধারণ আবাসিক মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর, কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য ১০ বছর, বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। ইকামা নবায়ন ফি দ্বিগুণ করা হয়েছে।

সরকারি ও বেসরকারি খাতের কর্মী, বিদেশি ছাত্র ও ধর্মযাজকের নবায়ন ফি ২০ দিনার, বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিক ৫০ দিনার, স্ব-স্পন্সর ইকামার ফি ৫০০ দিনার। ভিজিট ভিসা ফি ১০ দিনার, মেয়াদ ৩ মাস, নবায়নযোগ্য এক বছর পর্যন্ত।

নির্ভরশীল ফি স্বামী-স্ত্রী ও সন্তান ২০ দিনার, বিনিয়োগকারী-ধর্মযাজক ৪০ দিনার, স্ব-স্পন্সরদের পরিবারের সদস্য ১০০ দিনার, পিতা-মাতা বা অন্যান্য নির্ভরশীল ৩০০ দিনার। কুয়েতি পরিবারে সর্বোচ্চ ৩–৫ জন, প্রবাসীদের জন্য দুই জন গৃহকর্মী নিয়োগের সুযোগ রয়েছে।

নির্বাসন সংক্রান্ত নিয়মও কঠোর করা হয়েছে। প্রবাসীরা আয়ের উৎস না থাকা, নিয়োগকর্তার অনুমতি ছাড়া কাজ, গুরুতর অপরাধ বা জননিরাপত্তার কারণে নির্বাসনের মুখে পড়তে পারেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত