ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা, এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ এলাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ বিকাল

Link Copied!

দুবাই, আবুধাবিসহ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় ভোর ৫টার দিকে একটি মিসাইল হামলার ঘটনার পর এই সতর্কতা নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হচ্ছে।

কর্তৃপক্ষ প্রবাসী ও সাধারণ জনগণকে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংবেদনশীল এলাকায় চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের জরুরি প্রয়োজনে স্থানীয় জরুরি সেবার পাশাপাশি ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো নতুন নির্দেশনা দেওয়া হলে তা দ্রুত জানানো হবে। প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯