
হবিগঞ্জ জেলার শহরের পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাক চাপায় সুজিনা আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের মো. মানিক মিয়ারের কন্যা।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকার দিকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, পোদ্দারবাড়ি বাইপাস এলাকা জনবহুল। সড়কের পাশে বাজার ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন মানুষের চলাচল বেশি। দীর্ঘদিন ধরে এখানে স্পিড ব্রেকারের অভাবে যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছ।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।