ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

পাঁচ বছর পর চীনা নাগরিকদের পর্যটক ভিসা দিচ্ছে ভারত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৫, ১০:৩১ সকাল

Link Copied!

দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ রাখার পর চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া শুরু করছে ভারত। দুই প্রতিবেশি দেশের মধ্যে তিক্ত সম্পর্ক মেরামতের অংশ হিসেবে এই উদ্যোগ নিলো নয়াদিল্লি। খবর রয়টার্সের। বুধবার (২৩ জুলাই) নয়াদিল্লিতে চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৪ জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হচ্ছে।

২০২০ সালে লাদাখ সীমান্তে সৈন্যদের সংঘর্ষের পর ভারত-চীনের সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়। ওই সংঘর্ষের পর ভারত চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ ও শত শত জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং যাত্রী পরিবহন রুট বন্ধ করে দেয়।

কোভিড-১৯ মহামারির কারণে প্রায় একই সময়ে চীনও ভারতীয় নাগরিকসহ বিদেশিদের জন্য ভিসা স্থগিতের ঘোষণা দেয়। পরে ২০২২ সালে এই বিধিনিষেধ প্রত্যাহার করে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু করে চীন। তবে চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসায় নিষেধাজ্ঞা বহাল রাখে বেইজিং। ওই সময় উভয় দেশ পুনরায় আকাশ পথে সরাসরি যাত্রী পরিবহন শুরুর বিষয়ে সম্মত হয়।

এছাড়াও গত বছরের অক্টোবরে রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকসহ একাধিক উচ্চ পর্যায়ের আলোচনার পর থেকে দুই প্রতিবেশীর সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, পর্যটক ভিসা চালুর বিষয়ে ভারতের নেওয়া ইতিবাচক পদক্ষেপে স্বাগত জানায় বেইজিং। তিনি বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ ও দ্বিপাক্ষিক পরামর্শের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রস্তুত চীন।

উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে ৩,৮০০ কিলোমিটার (২,৪০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ১৯৫০ সাল থেকে বিতর্কিত। ১৯৬২ সালে দুই দেশ একটি সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই সীমান্ত বিরোধ এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

চলতি জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, উভয় দেশকে তাদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য সীমান্ত বিরোধ সমাধান করতে হবে , সৈন্য প্রত্যাহার করতে হবে এবং ব্যবসায়িক বিধি-নিষেধমূলক পদক্ষেপ এড়িয়ে চলতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত