
পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেলে জরুরি বৈদ্যুতিক মেরামতের কারণে আজ (রোববার, ২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হলে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।
ডিএমটিসিএল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।