ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নোয়াখালীতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা: নিহত ১, আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ডিসেম্বর ২০২৫, ৩:৪১ বিকাল

Link Copied!

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে ধন রঞ্জন দে (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধন রঞ্জন দে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী চৌরাস্তা থেকে যাত্রীবাহী একটি সিএনজি মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। একলাশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি সিএনজি হঠাৎ ব্রেক করলে পিছনের সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ধন রঞ্জনসহ পাঁচজন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ধন রঞ্জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভুঁইয়া জানান, সিএনজির নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা