ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নওগাঁয় বাস-সাইকেল সংঘর্ষে কারারক্ষী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ১:০৬ বিকাল

Link Copied!

নওগাঁর মান্দায় বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পলাশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। দুর্ঘটনা নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে তার মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল জানান, বাসচাপায় পলাশ আলী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশের অনুসন্ধান চলছে, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা