ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, আহত ১৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অক্টোবর ২০২৪, ১:৫৪ বিকাল

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে বাস উল্টে একজন যাত্রী নিহত এবং কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিমলপুরে মির্জা জুটমিলের কাছে ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স ত্রিশ ধারণা করছে পুলিশ।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, নওশিন পরিবহনের নিম্নমানের একটি কোচ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাওয়ার সময় দিনাজপুরের ফুলবাড়ীর বিমলপুরে মির্জা জুটমিলের পাশে রাস্তায় সম্পূর্ণ উল্টে যায়। বাসটির ছাদ দেবে সিটের সঙ্গে মিলে গেছে। এতে দুর্ঘটনাস্থলে একজন অজ্ঞাত পরিচয় যাত্রী নিহত হয়েছে। লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।

উপপরিদর্শক আরও জানান, এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো