ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৫, ১২:২০ বিকাল

Link Copied!

বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে রাজধানীর বনানীতে নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবাল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল নবনির্মিত এ কেন্দ্রের উদ্বোধন করেন। কেন্দ্রটি বাংলাদেশি নাগরিকদের স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) এবং ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন গ্রহণ করবে।

গতকাল সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে ২ নভেম্বর থেকে নতুন এই কেন্দ্রে আবেদন জমা দিতে পারবেন।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল বলেন, “এই উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ নেদারল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে ব্যবসা, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ ক্রমশ বাড়ছে। নতুন এ কেন্দ্র ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।”

ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, নতুন এই কেন্দ্র আবেদনকারীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত সেবা নিতে পারবেন। তবে এসব সেবা ভিসা সিদ্ধান্ত বা প্রক্রিয়াকালকে প্রভাবিত করবে না।

ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কার্যক্রম পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, আর ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় (৫১/বি, লেভেল ৭, ঢাকা-১২১৩) অবস্থিত এই কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু