ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় ১ নিহত, ৯ আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ সকাল

Link Copied!

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী বাস ধাক্কা দিলে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও নয়জন আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে দুর্ঘটনা ঘটে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায়। নিহত চালকের সহকারীর নাম মোহাম্মদ মুরাদ (২৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। আহতরা সবাই ঢাকায় এসি ফুডসে কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি এসি বাস হঠাৎ কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মুরাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র