ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ মে ২০২৫, ১:৫২ বিকাল

Link Copied!

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় খাদে পড়ে গিয়ে আজহারুল (১৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া থানাধীন ঝিলেরডাঙ্গা নিঝুমপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালক ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকে ইট বোঝাই করে আজহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। অপরদিকে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দু’টি বাহন ঝিলেরডাঙ্গা নিঝুমপুর নামক স্থানে পৌঁছালে বাসটি ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাস ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো