ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ড. ইউনূস সরকারের ওপর ভরসা রাখছেন সৌদি প্রবাসীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ১২:০০ বিকাল

Link Copied!

নোবেলবিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এখন সৌদিআরব থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত বাথা ও হাইয়াল উজারা বা হারা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের কেন্দ্র করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখাগুলো এই দুটি স্থানেই সবচেয়ে বেশি।

বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ বাংলাদেশি দূর দূরান্ত থেকে এখানে এসে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠান।

প্রবাসীরা মনে করেন দেশের চলমান পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, দেশে থাকা স্বজনদের জন্য তারা ততই শংকামুক্ত থাকবেন।বাংলাদেশের তরুণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভরসা করছেন প্রবাসীরা।

বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক