ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৫, ১১:০৫ সকাল

Link Copied!

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মনজুর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুর আলম কাটগড় এলাকার বাসিন্দা শক্কুর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, মনজুর আলম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে কাটগড় এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে কাটগড় এলাকা থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মনজুর আলম নামে এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র