ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝালকাঠিতে টমটম উল্টে নিহত ১, আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৫, ১২:২৩ বিকাল

Link Copied!

ঝালকাঠিতে সদর উপজেলায় বৈদ্যুতিক মালামালসহ নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে একজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাসন্ডা ইউনিয়নের বিকনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি ফায়ার স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম সোহেল (৩০)। তার বাড়ি রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুরে। আহত ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার ইমন হোসেন (২২), শরিয়তপুরের জাজিরা এলাকার রোহান হোসেন (১৮), রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার সোলায়মান (২২) ও গোপালগঞ্জ জেলার হামিম (১৮)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবগ্রাম হতে ঝালকাঠিগামী পল্লী বিদ্যুৎ এর মালামালসহ টমটম গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় শ্রমিক সোহেল ঘটনাস্থলে নিহত হন।

ঝালকাঠি ফায়ার স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম জানান, নিহত ও আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র