ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

জানুয়ারির ১০ দিনেই রেমিট্যান্সে ১ বিলিয়ন ডলার

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ১০:৫২ সকাল

Link Copied!

নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্স বা প্রবাসী আয় এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আবারও ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, জানুয়ারির প্রথম ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১২ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ ১৩ হাজার ৭৪৯ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৪১ কোটি ডলার বেশি। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ১০ দিনে যেখানে রেমিট্যান্স এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ৩২৯ কোটি ডলার, যা এসেছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদুল ফিতরকে কেন্দ্র করে। এটি এখনো পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল একই বছরের মে মাসে, যার পরিমাণ ছিল ২৯৭ কোটি ডলার।

তবে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করে সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বর। ওই মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলারের রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে রেকর্ড ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এবং হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে প্রবাসী আয় বাড়ছে। এই ধারা বজায় থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ